ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে বইমেলা উদ্বোধন করলেন ইউএনও

হবিগঞ্জে মাধবপুরে অমর একুশে ফেব্রুয়ারি ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত বইমেলা উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।  সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এই বইমেলার উদ্বোধন করেন।


এসময় আরো উপস্থিত ছিলেন-সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মুসলিম, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার 


আবুল হোসেন, উপজেলা বিআরডিবি অফিসার ফায়সাল চৌধুরী, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,অলিদ মিয়া, প্রমূখ। উদ্বোধনের পাশাপাশি শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এই বইমেলা চলবে ২১ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। শহীদ মিনার প্রাঙ্গণে ৫টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়া হয়েছে। বইমেলা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

ads
ads
ads

Our Facebook Page

↑